জামায়াতের কাছে ২০০ আসন চায় ইসলামী আন্দোলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী সমমনা আট দলীয় জোটের আসন বণ্টন নিয়ে কৌশলী আলোচনায় ব্যস্ত বড় দুই শরিক জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠ সংগঠন হিসেবে জামায়াত শুরু থেকেই ২০০ এর বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ দেখাচ্ছে। খুলনায় এক সমাবেশেও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রয়োজন হলে সমঝোতার কারণে কিছু আসন ছাড় দেওয়া যেতে পারে, তবে অন্তত ২০০ আসনে তাদের প্রার্থী থাকবে।

অন্যদিকে কওমি ও তাবলিগপন্থী সমর্থকদের ঘাঁটিকে ভরসা করে ইসলামী আন্দোলনও সমান প্রতিদ্বন্দ্বিতায় নামতে চায়। দলের এক কেন্দ্রীয় নেতা জানান, ৩০০ আসনের জন্যই তাদের প্রস্তুতি রয়েছে এবং প্রায় ২০০ আসনে নিজেদের অবস্থানকে ‘শক্তিশালী’ মনে করছেন তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জোটগত সমঝোতার ওপর।

জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাড়া জানিয়েছেন, আলোচনায় ২৩০–২৪০ আসনের প্রস্তাব করবেন তারা। তবে, শেষ পর্যন্ত সংখ্যাটা নেমে ২০০–তে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি।

এদিকে, ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদ বলেন, আমাদের ১৫০ আসনে ভালো সম্ভাবনা আছে। কোথায় কাকে প্রার্থী করা হবে, তা যৌথ সিদ্ধান্তেই নির্ধারিত হবে। আট দলের কর্মীরা অঞ্চলভিত্তিকভাবে একসঙ্গে কাজ করবে।'

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, 'জোটের সর্বোচ্চ সমঝোতার ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত হবে। ডিসেম্বরের শুরুতেই যৌথ প্রার্থী তালিকা ঘোষণার পরিকল্পনা রয়েছে। প্রার্থী চূড়ান্তে আসন সংখ্যা নয়, বরং স্থানীয় জনসমর্থন ও জয়ের সক্ষমতাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি