জামায়াত ধর্মের নামে মোনাফেকি করতেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

জামায়াত ধর্মের নামে মোনাফেকি করতেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “আল্লাহ ও রসুল যে কাজ নিষেধ করেছেন, সেই কাজ—নিজস্ব স্বার্থে, দলীয় স্বার্থে বা গোষ্ঠীর স্বার্থে কখনো ইসলামকে ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে ভাইয়ে-ভাইয়ে বিভেদ সৃষ্টি হবে, গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভেদ সৃষ্টি হবে। তাহলে মুসলমানরা বিভক্ত হয়ে যাবে। এখন যদি তারা কোরআনের বাণী মানে না, তাহলে তাদেরকে কি বলবেন—মোনাফেক বলবেন না?” এসময় তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, “আল্লাহ তায়ালা বলছে একরকম, আর তোমরা বলো অন্যরকম।”

তিনি বলেন, “তারা কয়েকদিন আগে বলেছে—নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তেমনই জামাতের নেতার নির্বাচন করাও ফরজ। কত বড় মোনাফেকি, ধর্মের নামে এই দল করতেছে।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর জনগণ এখন কথা বলতে চায়। রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করতে হবে যে—জনগণের কথা তোমাকে শুনতে হবে। জনগণের কথা না শুনলে তাদের কি অসুবিধা আছে, তা রাজনীতিবিদরা জানতে পারে না। এজন্য আমি নিজেও এখন তোর অভ্যাস করতেছি। যেন—যদি আমি নির্বাচিত হই এবং সরকারে কোনো দায়িত্বে থাকি, তখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি উত্তর দিতে পারি।”

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড