‘জামায়াত আর বলতে পারবে না, মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেনি’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঝিনাইদহের শৈলকূপায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল—এটি এখন আইনি ও ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সত্য।

শুক্রবার (১ মে) শৈলকূপা পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬ পাসের মাধ্যমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। আইনের ধারা ২-এর উপধারা ১০ অনুযায়ী, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের এ দেশীয় দোসর, আল বদর, আল শামস, রাজাকার এবং তৎকালীন রাজনৈতিক দলগুলোর—যেমন মুসলিম লীগ, নেজামে ইসলামী পার্টি ও জামায়াতে ইসলামীর—বিরুদ্ধে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত।'

মন্ত্রী বলেন, 'এই আইনের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে, তৎকালীন জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানে ছিল। ফলে তারা এখন আর দাবি করতে পারবে না যে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল না।'

তিনি আরও বলেন, 'সংশোধিত বিলটি সংসদে উত্থাপনের সময় জামায়াতে ইসলামী কোনো বিরোধিতা করেনি। তাদের এই নীরবতা আসলে সম্মতিরই বহিঃপ্রকাশ।'

এছাড়া, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিলের প্রতি এনসিপির লিখিত সমর্থনের কথাও তুলে ধরে আইনমন্ত্রী বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নে যা যা করণীয়, বিএনপি তা করবে। তবে গণভোটের একটি অংশে প্রতারণা রয়েছে—সেই অংশের সঙ্গে আমরা একমত নই।'

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ আশিক সাঈদের সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, সংক্রমণে শীর্ষে ঢাকা সদ্য. একনেকের বৈঠকে অনুমোদিত হলো ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প সদ্য. ৪ ডিসেম্বরের মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী