জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণকালে আটক ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন: মেলান্দহ উপজেলার ছাবিলাপুর গ্রামের জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মেহেদী হাসান।

প্রশাসনের দাবি, তারা জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণ করছিলেন। আটক ব্যক্তিদের কাছ থেকে ওই প্রার্থীর প্রচারপত্রও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, 'কাঁপ-পিরিচ' প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর সমর্থনে কয়েকজন কর্মী গোলাবাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নগদ টাকা দিচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ধাওয়া করে তিনজনকে আটক করেন। এ সময় অন্যরা পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ও প্রার্থীর লিফলেট জব্দ করা হয়। টাকা বিতরণের সময় আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গোলাবাড়ির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে।

পরে, সন্ধ্যায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী