জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক, জামালপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর সিটি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, দেওয়ানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মোঃ আরজু আকন্দসহ ৮ জন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনায় আহত নওশাদকে ভিকটিম সাজিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিল, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর জাহিদুল হক সেলিম ও তার সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জামালপুর সুশীল সমাজের আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, স্থানীয় এলাকার ১ শতাধিক নারীসহ প্রায় ৩ শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক ও জামালপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, স্থানীয় দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, দলিল লেখক আরিফুজ্জামান আকন্দ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া, সহ-সভাপতি মোঃ তোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ মধু, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক মুরাদসহ দলিল লেখকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ মহল ষড়যন্ত্র করে নিরীহ সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার এবং প্রকৃত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তারা।

এদিকে মুঠোফোনে আলহাজ্ব মোঃ আরজু আকন্দ বলেন, “এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের জনসম্মুখে আনা হোক। একই সঙ্গে মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।”

সদ্য সংবাদ/ ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব