জামালপুরে জাল টাকার চক্রের সদস্য গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জামালপুরে জাল টাকা তৈরি ও ছাপানোর কাজে ব্যবহৃত সরঞ্জামসহ জালিয়াত চক্রের সদস্য মোঃ মুর্শিদুল হক (৩৩) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ৩টায় জামালপুর র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকায় র‍্যাবের গোয়েন্দা টিম নিয়মিত নজরদারি চালাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় শেরপুর জেলার সদর থানার ০৫ নং ওয়ার্ড চাপাতলী উপজেলা মডেল মসজিদের বিপরীত পাশে ভাড়া বাসায় অভিযান চালিয়ে মুর্শিদুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি জাল টাকা ও জাল টাকা তৈরীর ব্যবহৃত সরঞ্জাম থাকার কথা স্বীকার করেন। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৬,৮০০ টাকা, ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি পাওয়ার ক্যাবল এবং ১টি মোবাইল ফোন।

মেজর লাবিদ আহমেদ আরও জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল। জালিয়াত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে। মুর্শিদুল হককে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জনগণকে এ ধরনের অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা