জাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪তম আবর্তনের শিক্ষার্থীদের নতুন ব্যাচকে উষ্ণ শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার(৯ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে নবীনবরণ অনুষ্ঠানটি আয়োজন করেন প্রগতিশীল বাম ধারার সংগঠনটি।

ফার্মেসি বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী রাফিন বলেন, ‘আজ আমাদের ৫৪তম আবর্তনকে যে নবীনবরণ দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সেটির অংশ হতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছি। আয়োজনটি ছোট পরিসরের হলেও অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছিল, যা আমাদের ভালো লেগেছে। এখানে এসে সংগঠনটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। বক্তারা সাধারণ মানুষের অধিকার ও সংগ্রামের বিষয়ে যে সুন্দর আলোচনা করেছেন, তা আমাদের দৃষ্টিভঙ্গি আরও সমৃদ্ধ করেছে।’

সাংবাদিকতা বিভাগের ৫৪ তম আবর্তনের শিক্ষার্থী হুমাইরা চৌধুরী বলেন,'আয়োজনটা সত্যিই ভালো লেগেছে। আলোচনা খুব সুন্দর হয়েছিল, নতুন অনেক কথা শুনতে পেলাম। আমাদের বই উপহার দিয়েছে, এটাও বেশ ভালো লেগেছে। শেষে ছোট্ট একটা সাংস্কৃতিক আয়োজন ছিল, সেটাও দারুণ উপভোগ করেছি।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, 'আজকে ৯ ডিসেম্বর আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম আবর্তনের জন্য নবীণবরণ আয়োজন করেছি। একই সাথে যেহেতু ডিসেম্বর মাস,মুক্তিযুদ্ধের মাস,মুক্তিযুদ্ধের স্মরণে আমরা মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রদর্শনী রেখেছি। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সমাজের প্রতি যে দায়িত্ব ,ক্যাম্পাসের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ববোধের জায়গা টা যেন তৈরি হয় সেই আহ্বানটা আমরা তাদের কাছে রেখেছি। তারা যেন দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হন সেই আহবান টা আমাদের পক্ষ থেকে এসেছে। একইসাথে বিশ্ববিদ্যালয় ও সারা দেশ জুড়ে যেভাবে মানুষের উপর দুঃশাসন অব্যাহত রয়েছে তার বিরুদ্ধে সকলে সামিল হওয়ার আহবান করছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’