জাবি সাংবাদিক সমিতির সাথে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির সৌজন্য সাক্ষাৎ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবি) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (০৫ মার্চ) শাখা ছাত্রদলের ইফতার মাহফিল শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র (টিএসসি)-তে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

এসময় জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, জাবি সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন, কোষাধ্যক্ষ রাজিব রায়হান, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহ্ আলম, নির্বাহী কমিটির সদস্য রাসেল মাহমুদ,সৈকত ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎপর্ব শেষে জাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ছাত্রদলের সভাপতিকে জাবিসাসের জুলাই গণ অভ্যুত্থানের স্মরণিকা 'অরুণোদয়' তুলে দেন।

সাক্ষাৎকালে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, 'ক্যাম্পাসের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে ইতিবাচক ভূমিকা পালন করেন। বর্তমান সময়ে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

এ সময় উভয় পক্ষ ক্যাম্পাসে সুস্থ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, জাবি শাখা ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো