ইসরাইলি কারাগারে ধর্ষণের শিকার ফ্লোটিলার অধিকারকর্মী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইসরাইলি কারাগারে আটক থাকার সময় তিন দফা বেআইনিভাবে নগ্ন করে তল্লাশি এবং ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন আনা লিডকে (২৫) নামে এক জার্মান মানবাধিকারকর্মী। গত শরৎকালে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে গাজামুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরাইলি বাহিনী তাদের নৌযান আটক করে। এরপর আনাকে পাঁচ দিন আটক রাখা হয়।

এ ঘটনার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে আনা লিডকে বলেন, ইসরাইলি কারাগারে তার ওপর চালানো সহিংসতা ও ধর্ষণের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করা মানবাধিকারকর্মীদের ভয় দেখানো।

তিনি বলেন, ‘তারা আমাদের ইচ্ছা ভেঙে দিতে এবং স্তব্ধ করতে চায়। তারা পরিস্থিতি এতটাই ট্রমাটিক করতে চায়, যেন আমরা ফিলিস্তিন নিয়ে আর কখনো কথা না বলি।’

তিনি জানান, ভয় না পেয়ে এ ঘটনার বিচার চেয়ে আইনি লড়াই শুরু করেছেন।

আনার আইনজীবী মুনা হাদ্দাদ বলেন, ইসরাইলের অ্যাটর্নি জেনারেল, কারা কর্তৃপক্ষের আইনি উপদেষ্টা এবং কারারক্ষী তদন্ত বিভাগের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তার ভাষ্য, ইসরাইলে বন্দিদের ওপর নির্যাতনের যে সংস্কৃতির অভিযোগ রয়েছে, এই মামলা তার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি চ্যালেঞ্জ।

মুনা হাদ্দাদ আরও দাবি করেন, গত তিন বছর ধরে ফিলিস্তিনি বন্দিদের ওপর পদ্ধতিগতভাবে যৌন সহিংসতা চালানো হয়েছে এবং এখন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই ধরনের আচরণের অভিযোগ উঠছে।

অভিযোগে বলা হয়েছে, গত ১০ অক্টোবর আনাকে গিভন কারাগারে নেওয়ার পর একটি আংশিক পর্দা দিয়ে ঘেরা স্থানে পোশাক খুলতে বাধ্য করা হয়। তিনি অস্বীকৃতি জানালে নারী কারারক্ষীরা জোর করে তার পোশাক খুলে ফেলেন এবং যৌন নির্যাতন করেন। আনা দাবি করেন, এ সময় তার মুখ চেপে ধরা হয় এবং পর্দার ওপাশ থেকে পুরুষ কারারক্ষীদের হাসির শব্দ শোনা যায়। তার ধারণা, কারাগারের দেহে ধারণযোগ্য বা নিরাপত্তা ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ করা হয়েছে।

এ ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত মে মাসে জাতিসংঘ সংঘাতকালীন যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে কালো তালিকাভুক্ত করেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার পুলিশ এবং ফ্রান্সের প্রসিকিউটররা ইসরাইলি কারাগারে তাদের নাগরিকদের ওপর নির্যাতন ও যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে।

১২ অক্টোবর আনাকে অন্য অধিকারকর্মীদের সঙ্গে জর্ডানে ফেরত পাঠানো হয়। পরে জার্মানিতে ফিরে ডিসেম্বর মাসে রাজনৈতিক বন্দিদের এক সম্মেলনে তিনি প্রকাশ্যে এ অভিযোগ তুলে ধরেন। তার বক্তব্যের পর ফ্লোটিলার ১০ জনের বেশি অধিকারকর্মীও যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ করেছেন।

তবে ইসরাইলি সামরিক বাহিনী এবং দেশটির কারা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। কারা কর্তৃপক্ষের এক মুখপাত্র দাবি করেছেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং তাদের কোনো কর্মী ধর্ষণ বা পদ্ধতিগত নির্যাতনের সঙ্গে জড়িত নন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান