ইসলামাবাদে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাতটার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির ছাদ ধসে পড়ে এবং দেয়ালের একটি বড় অংশ উড়ে যায়। এতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও পরিবারের একাধিক সদস্য নিহত হন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশের বরাতে জানায়, রোববার ভোরে সংঘটিত এ বিস্ফোরণে বর-কনেসহ পরিবারের সদস্যরা প্রাণ হারান। এ ছাড়া বিস্ফোরণে দুইজন প্রতিবেশীরও মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রশাসক সাহেবজাদা ইউসুফ জানিয়েছেন, সম্ভাব্য বিস্ফোরণের আশঙ্কায় রোববার ভোরেই সতর্কতা জারি করা হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও জানান, বিস্ফোরণে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ওই এলাকার একাধিক সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জরুরি সেবাকর্মীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস সিলিন্ডার অথবা গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে গিয়ে এ বিস্ফোরণ ঘটতে পারে। এতে ওই বাড়ির আশপাশের আরও অন্তত তিনটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিস্ফোরণের ঘটনা তদন্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি