ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনে সহায়তার আশ্বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন সিইসি।বৈঠকে সিইসির সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব আখতার আহমেদ। সিইসি নির্বাচনের প্রস্তুতি, প্রযুক্তিগত প্রক্রিয়া এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসি সচিব জানান, নির্বাচন প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এবং নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ সময় ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সম্ভাবনা, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাবসহ নানা বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল নির্বাচন ভবনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে সিইসির সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন কমিশনাররা। ধারণা করা হচ্ছে, ওই বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় চূড়ান্ত করা হবে।

ইসির ভাষণ রেকর্ডের প্রস্তুতিও চলছে। আজ বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে নির্বাচন কমিশনে ডাকা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ভাষণ রেকর্ড ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের দিনই সাধারণত তফসিল ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা