ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে আতঙ্ক, ফ্লাইট সূচিতে বড় বিপর্যয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
কুয়েতে একদিনে অন্তত চার দফা হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলার ঘটনায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম। শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথ বন্ধ থাকায় বেশিরভাগ ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে নিয়মিত আপডেট দেখার আহ্বান জানিয়েছে কুয়েত এয়ারওয়েজ।

এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট সংক্রান্ত পরিবর্তনের তথ্য যাত্রীদের নিবন্ধিত ফোন নম্বরে বার্তা ও নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

আল জাজিরার প্রতিবেদক জানান, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কার্যক্রম চলার সময় চতুর্থবারের মতো কুয়েতে বিমান হামলার সতর্ক সাইরেন বেজে ওঠে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করছে। একই সঙ্গে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে, ইরানে টানা সাত রাত ধরে সামরিক অভিযান চালানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা কমাতে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা অব্যাহত থাকলে ইরান বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে।

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে ইরানের প্রতিক্রিয়া শুধু পাল্টা আক্রমণে সীমাবদ্ধ থাকবে না।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে এই হামলা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা ও বিমান চলাচল নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান