ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র, একাধিক শহরে সংঘর্ষ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

বুধবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে বিক্ষোভে যুক্ত হন। বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায় এবং কিছু বিক্ষোভকারী পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান।

সংঘর্ষের সময় অংশগ্রহণকারীদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, এবং তারা হঠাৎ নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায়, যার ফলে দুজন নিহত হন। সহিংসতার সময় লর্ডেগান গভর্নরের দপ্তরসহ কিছু প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

ইরানে গত কয়েকদিন ধরেই ভয়াবহ বিক্ষোভ চলছে।  জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে চলমান এ বিক্ষোভ ইতোমধ্যেই দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৭টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। ২০২২-২৩ সালে মাশা আমিনির পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল।

চলমান অর্থনৈতিক সংকট ও জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে এই বিক্ষোভ খামেনি প্রশাসনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল