ইরানে ওপর হামলাকে সার্বভৌমত্বের ওপর নগ্ন আঘাত আখ্যা দিয়ে তীব্র নিন্দা চীনের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘নগ্ন আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ‘পেশিশক্তির রাজনীতি’ বলে অভিহিত করেছে।

রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর সঙ্গে এক ফোনালাপে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন। ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন আলোচনা চলছিল, ঠিক সেই সময় এই হামলা চালানো অত্যন্ত ন্যক্কারজনক। তাঁর মতে, একজন সার্বভৌম নেতাকে এভাবে ‘প্রকাশ্য হত্যা’ এবং জোরপূর্বক সরকার পরিবর্তনের উসকানি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংকটের সমাধানে তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছে। এর মধ্যে রয়েছে অবিলম্বে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করা, দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসা এবং একতরফা সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা।

শনিবার থেকেই বেইজিং এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে আসছে। চীনের স্পষ্ট অবস্থান হলো, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান জানাতে হবে।

সিনহুয়ার এক সম্পাদকীয়তে ওয়াশিংটনের ভূমিকাও কঠোরভাবে সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর এ ধরনের নির্লজ্জ হামলা সরাসরি আধিপত্যবাদ ও পেশিশক্তির রাজনীতির বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্রের এই সামরিক জবরদস্তি জাতিসংঘ সনদের মূল লক্ষ্য ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম থেকে বিচ্যুতি।

চীন সতর্ক করে বলেছে, এ ধরনের একতরফা হামলা শুধু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করবে না, বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। তাই সব পক্ষকে উত্তেজনা পরিহার করে কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছে দেশটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল