ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সরে আসার পরামর্শ ‘কেন্টের’

সদ্য সংবাদ ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ ১৯:০২:১৪
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করণীয়। সাবেক মার্কিন কর্মকর্তা জো কেন্টের মতে, এই মুহূর্তে ট্রাম্পের জন্য সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত হবে যুদ্ধ থেকে সরে আসা। তাঁর দাবি, সংঘাত অব্যাহত রাখার বদলে যুদ্ধের অবসানই যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় বেশি কার্যকর হতে পারে।

গত মার্চে, ইরানবিরোধী মার্কিন-ইসরায়েলি যুদ্ধে আপত্তি জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জো কেন্ট। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেন্ট বলেন, ‘এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো সরে যাওয়া। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য এটিই তার সবচেয়ে ভালো সুযোগ।’

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে বিজয় হিসেবে তুলে ধরার মতো যথেষ্ট ক্ষমতা ট্রাম্পের রয়েছে। তবে সেই সুযোগ কাজে লাগানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে।

কেন্টের ভাষায়, ট্রাম্প চাইলে বর্তমান পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করতে পারেন, যাতে যুদ্ধ থেকে সরে আসাকেও একটি সাফল্য হিসেবে দেখানো যায়। কিন্তু সেই রাজনৈতিক কৌশল সফলভাবে প্রয়োগ করার জন্য তার হাতে সময় ক্রমেই কমে যাচ্ছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার মধ্যেই ট্রাম্প প্রশাসনের সাবেক এই শীর্ষ সন্ত্রাসবিরোধী কর্মকর্তা যুদ্ধের অবসানের আহ্বান জানালেন।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’