অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, 'নৌ খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানো জরুরি। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।' অন্যদিকে রাজিব আহসান বলেন, 'সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে নৌপথে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। এজন্য নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করতে হবে।'
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সড়ক, নৌ ও রেলপথে সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌযান চলাচল বন্ধে নৌপুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
রোববার (১০ মে) সকালে রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।
অনুষ্ঠানে শেখ রবিউল আলম বলেন, 'নৌ খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানো জরুরি। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।'
অন্যদিকে রাজিব আহসান বলেন, 'সচেতনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা গেলে নৌপথে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। এজন্য নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করতে হবে।'