ঈদে মিলাদুন্নবীতে নারায়ণগঞ্জে জশনে জুলুস উদযাপন

ঈদে মিলাদুন্নবীতে নারায়ণগঞ্জে জশনে জুলুস উদযাপন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ শহরে ১২ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে এ জুলুস বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে খানকা শরীফে মিলাদ মাহফিল ও দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়।

জুলুস শুরু হলে হামদ, নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকিরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। অংশগ্রহণকারীদের হাতে ও মাথায় ছিল সবুজ রঙের কালিমা লেখা পতাকা। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল— “নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ।”

জুলুসের নেতৃত্ব দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন— ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী আল আবেদী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল হাসান লিংকন, নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মো. হাবীবুর রহমান (হাবীব), সিনিয়র সহসভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরমান খন্দকার, অর্থ সম্পাদক মো. শাহ নিয়াজুল ইসলাম (নাঈম), ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. রাহাত হাসান (রাব্বী), জেলা যুগ্ম আহবায়ক মো. আলী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার