ইবিতে জাতীয় বিজ্ঞান উৎসবের প্রথম দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (আইইউএসসি) আয়োজনে ইবিতে “আইইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৬” শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।

সোমবার (১১ মে) দুপুরে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পূবালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর শাহনাজ খান, আইইউএসসির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলী এবং আইইউএসসির সভাপতি জুনাইদুল মোস্তফা।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন প্রকল্প ও বিজ্ঞান প্রদর্শনী পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যই হলো গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করা এবং এ আয়োজন সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসা, যোগাযোগ ও পরিবহনসহ সব ক্ষেত্রেই বিজ্ঞান মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার (১২ মে) পর্যন্ত চলবে দুই দিনব্যাপী এ উৎসব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি