ইবিতে আওয়ামী শিক্ষক সংগঠন শাপলা ফোরাম নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামী পন্থি শিক্ষক সংগঠন 'শাপলা ফোরাম' নিষিদ্ধ ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে "আর নয় হেলাফেলা এবার হবে ফাইনাল খেলা", "দোসরদের ঠিকানা এই বাংলায় হবেনা", "দোসরদের সংগঠন শাপলা ফোরাম বন্ধ করো", "শাপলা ফেরাম ও বঙ্গবন্ধু পরিষদের কার্যক্রম বন্ধ কর", "দোসরদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করো, করতে হবে", "একটা একটা দোসর ধর, ধইরা ধইরা বিচার কর", "দোসর সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধ করো" ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, 'আওয়ামী ফ্যাসিটদের দোসর শিক্ষকরা গোপনে ফান্ড কালেকশন করে নিষিদ্ধ ছাত্রলীগদের জামিনে মুক্ত করছে৷ তারা আবারও নিষিদ্ধ আওয়ামী লীগ কে পুনর্বাসন করার চেষ্টা করছে। এই সমস্ত দোসদের আইনের আওতায় আনতে হবে এবং এদের স্থায়ী বহিষ্কার আদেশ দিতে হবে।'

তারা আরও বলেন, 'আমরা দেখছি চুনোপুঁটিদের বহিষ্কার করলেও রাঘোব বোয়ালদের শাস্তির আওতায় আনা হয় নি। আমরা তাদের স্থায়ী বহিষ্কার দেখতে চায়। পাশাপাশি শাপলা ফোরাম নিষিদ্ধের মাধ্যমে তাদের মেরুদণ্ড ভেঙ্গে ফেলা হোক।'

তারা বলেন, 'জুলাইয়ে ২০০০ শিক্ষার্থীদের প্রাণ চলে গেছে। সেই শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নি। আপনারা যদি আরও রক্ত চান তাহলে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ওপর গুলি চালান। তবুও ফ্যাসিটদের পুনর্বাসন করতে দেব না।'

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’