ইবিতে আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জালাল উদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নাকিব মুহাম্মদ নাসরুল্লাহর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিঝিও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. এ.এফ.এম. আকবর হোসেন, অধ্যাপক ড. আবু নোমান মো. এরশাদ উল্লাহ এবং অধ্যাপক ড. এ.বি.এম. সিদ্দিকুর রহমান আশরাফী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অনুষদ সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়া এবং অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিন বলেন, 'দায়িত্বকে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে পালন করবো ইনশাআল্লাহ। ২২ বছর ধরে যে বিভাগে শিক্ষকতায় আছি, সে বিভাগে আজকে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। ইনশাআল্লাহ ছাত্রদের মান উন্নয়নে এবং শিক্ষকদের মান উন্নয়নে ইনশাআল্লাহ সকলের সহযোগিতার মাধ্যমে, শিক্ষক এবং কর্মকর্তার পাশাপাশি, ছাত্র-ছাত্রী, সাংবাদিকদের সহযোগিতার আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।'

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দিনকে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিভাগটি আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিঝির সফল দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান ও গবেষণার মান উন্নয়নে সব অনুষদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। বিভাগটি ভবিষ্যতেও জ্ঞান, গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার নতুন দিগন্ত উন্মোচনে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’