ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, সভাপতি (১ জন), সহ-সভাপতি (২ জন), সাধারণ সম্পাদক (১ জন), যুগ্ম সম্পাদক (১ জন), কোষাধ্যক্ষ (১ জন), প্রচার ও দপ্তর সম্পাদক (১ জন), সাংস্কৃতিক, সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক (১ জন), মহিলা বিষয়ক সম্পাদক (১ জন) এবং নির্বাহী সদস্য (৬ জন) সহ সর্বমোট ১৫ টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। এরপর ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ, ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র গ্রহণ ও ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই করা হবে। এরপর প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিল হতে জানা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইবি প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

জানা যায়, এ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে নির্বাচন কমিশনের কার্যালয়, পরিবহন অফিস (কক্ষ নং–১৬৩) এ যোগাযোগ করতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে