ইথিওপিয়ার মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

স
সদ্য সংবাদ ডেস্ক
১ নভেম্বর, ২০২৬ ১৭:০৭:০৪
ছবি: সংগৃহীত

সরকার পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের সামরিক প্রশিক্ষণের আওতায় এনেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশ্বাস, সামরিক বাহিনীর প্রশিক্ষণ থেকে অর্জিত শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হুরসো সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিজেও বিভিন্ন অনুশীলনে অংশ নিচ্ছেন আবি আহমেদ। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাউস অব ফেডারেশনের স্পিকার মুফেরিয়াত কামিল, অর্থমন্ত্রী ফিতসুম আসফা এবং স্বাস্থ্যমন্ত্রী মেকদেস দাবা।

ইথিওপিয়ায় সাধারণত মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তাদের এ ধরনের সামরিক প্রশিক্ষণে অংশ নিতে দেখা যায় না। ফলে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে নেওয়া এই উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। তবে প্রশিক্ষণ কার্যক্রমের শুরুর তারিখ কিংবা এর মেয়াদ সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

আবি আহমেদের মতে, দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের শারীরিক সক্ষমতার পাশাপাশি নৈতিক দৃঢ়তা এবং বুদ্ধিবৃত্তিক যোগ্যতাও থাকা জরুরি। সামরিক প্রতিষ্ঠানে প্রশিক্ষণের মাধ্যমে দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা, জবাবদিহি, শৃঙ্খলা ও নেতৃত্বের মতো বিষয়গুলো শেখা যায় বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষ্য, সামরিক ও বেসামরিক ব্যবস্থাপনার অভিজ্ঞতার সমন্বয় কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ এবং সম্মিলিতভাবে লক্ষ্য অর্জনের মানসিকতা তৈরি করবে। এতে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলেও প্রত্যাশা তাঁর।

এদিকে ইথিওপিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এখনো বেশ জটিল। তিগ্রে অঞ্চলের কিছু এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে। আমহারা অঞ্চলে সশস্ত্র সংঘাত এবং ওরোমিয়ায় নিরাপত্তাহীনতার পাশাপাশি প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দেশটির সম্পর্কেও উত্তেজনা বিরাজ করছে। নতুন করে দুই দেশের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

এর আগেও সামরিক সক্ষমতা ও জাতীয় উন্নয়নকে ইথিওপিয়ার অগ্রগতির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরেছেন আবি আহমেদ। এবার সরকারের শীর্ষ কর্মকর্তাদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার মাধ্যমে সেই অবস্থানেরই প্রতিফলন দেখা যাচ্ছে।

​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী