রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ স্থগিত করল হাইকোর্ট

স
সদ্য সংবাদ ডেস্ক
১ নভেম্বর, ২০২৬ ১৬:১২:৪২
ছবি: সংগৃহীত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর কার্যক্রম পরিচালনায় বাণিজ্য মন্ত্রণালয়ের আরোপ করা বিধিনিষেধের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন আদালত। ফলে এ সময় সংগঠনটির নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অন্যান্য সাংগঠনিক আয়োজনেও আর ওই নির্দেশনার বাধা থাকছে না।

রোববার (১ নভেম্বর) রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের করা একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬।

আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বরের দেওয়া সনদপত্রে আদালতের এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

সনদপত্রের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের কার্যক্রম নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। এতে রুটিন কার্যক্রমের বাইরে সংগঠনটির সভা ও অন্যান্য আয়োজনের ওপর বিধিনিষেধ দেওয়া হয়।

এর ফলে রিহ্যাবের বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং মেলাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়। মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।

রোববার উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ১৭ অক্টোবরের নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেন। ফলে আপাতত রিহ্যাবের সাংগঠনিক ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় ওই চিঠির বিধিনিষেধ কার্যকর থাকছে না।

আইনজীবীর সনদপত্রে বলা হয়েছে, আদালতের আনুষ্ঠানিক আদেশ যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো হবে।

​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ