হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৪৪, নিখোঁজ ২৭৯

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
হংকংয়ের একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে শহরের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে আগুনের ঘটনাটি ঘটে। আটটি ভবন নিয়ে গঠিত এ কমপ্লেক্সে প্রায় দুই হাজার অ্যাপার্টমেন্টে ৪ হাজার ৬০০ জন বাসিন্দা বসবাস করেন। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানান, এখনো ২৭৯ জনের খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া আগুনে দগ্ধ ও আহত হয়ে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের প্রচণ্ড তাপে ভবনের ওপরের তলাগুলোতে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। আগুন লাগার ১৮ ঘণ্টা গেলেও কমপ্লেক্সটির কয়েকটি অংশে এখনো ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৮০০’র বেশি দমকল কর্মী।

আগুনের উৎস ও কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার সতর্কতা হিসেবে আশপাশের ১৩টি স্কুলের ক্লাসও বাতিল করা হয়েছে।

এদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা দ্রুততর করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রাণহানি কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ