‘হকার কার্ড’ বন্ধে আইনি নোটিশ, ১৫ দিনের আলটিমেটাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ এবং তথাকথিত ‘হকার কার্ড’ বিতরণ বন্ধের দাবিতে সংশ্লিষ্ট ছয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ।

বৃহস্পতিবার (৭ মে) ডাকযোগে নোটিশ পাঠানো হয় স্থানীয় সরকার সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক এবং পুলিশ মহাপরিদর্শকের কাছে।

নোটিশে বলা হয়, ফুটপাত ও রাস্তার অংশবিশেষ চিহ্নিত করে ‘হকার কার্ড’ বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের চলাচলের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। এটি জনস্বার্থবিরোধী এবং সংবিধান ও আইনের উদ্দেশ্যের পরিপন্থি বলেও উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ফুটপাত ও রাস্তার জায়গা দোকান, অস্থায়ী স্থাপনা, টেবিল-চেয়ার এবং হোটেল-রেস্তোরাঁর মাধ্যমে দখল হয়ে আছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছেন, যা দুর্ঘটনা ও যানজট বাড়াচ্ছে।

লিগ্যাল নোটিশে ১৫ দিনের মধ্যে কয়েকটি পদক্ষেপ নিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • বিতরণকৃত বা প্রস্তাবিত সব ‘হকার কার্ড’ বাতিল
  • রাস্তা ও ফুটপাত থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ
  • দখলকারীদের তালিকা করে আইনি ব্যবস্থা গ্রহণ
  • পুনরায় দখল ঠেকাতে মনিটরিং সেল বা টাস্কফোর্স গঠন
  • প্রয়োজন হলে ফুটপাতের বাইরে বিকল্প হকার জোন স্থাপন
  • গৃহীত পদক্ষেপের প্রতিবেদন প্রকাশ

আইনজীবী নাদিম মাহমুদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত