হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখার দাবি ইরানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি সরাসরি নাকচ করে দেশটি জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম এখনো পূর্ণ গতিতেই চলছে।

শুক্রবার (২০ মার্চ) ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর এক মুখপাত্র বলেন, 'ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয়। বরং তেহরান নিয়মিতভাবে নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে যাচ্ছে।'

ইরানের রাষ্ট্রীয় পত্রিকা ‘ইরান’ এ প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, 'দেশের ক্ষেপণাস্ত্র শিল্প বর্তমানে সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছেছে শিক্ষাব্যবস্থায় যেমন ২০-র মধ্যে ২০ পেলে নিখুঁত ধরা হয়, তেমনি আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের মানও এখন পূর্ণ নম্বরের পর্যায়ে রয়েছে।'

তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান শুধু উৎপাদনই চালিয়ে যাচ্ছে না, বরং ক্ষেপণাস্ত্রের মজুদও বাড়াচ্ছে। উৎপাদনে কোনো বড় ধরনের বাধা নেই বলেও দাবি করেন তিনি।

একই সঙ্গে চলমান সংঘাত নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন এই জেনারেল।

তিনি জানান, শত্রুপক্ষ সম্পূর্ণভাবে পরাস্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামানো হবে না, এটাই ইরানের সাধারণ মানুষের প্রত্যাশা। এমনকি দীর্ঘমেয়াদি লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে তেহরান।

উল্লেখ্য, একদিকে ইসরায়েল দাবি করছে তারা ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে, অন্যদিকে ইরান তা অস্বীকার করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’