হাদির মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে উত্তাল বিক্ষোভ, ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গত শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত দুই ব্যক্তি হত্যার উদ্দেশ্যে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারের আবেদনে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি ঘটলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সারা দেশে একযোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। গাজীপুরের বিভিন্ন স্থানে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্রজনতা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তা থেকে শহীদী মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

শ্রীপুর মডেল থানা পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড