হাদীকে গুলিবিদ্ধের ঘটনায় কুড়িগ্রামে বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদবিরোধী মঞ্চ।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কলেজ মোড়ের বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কুড়িগ্রাম–রংপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এম. রশীদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সহ-সভাপতি বাবুল আব্দুল্লাহ এবং জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান।

বক্তারা বলেন, “ওসমান হাদী আমাদের আইকন। হাদীর মাথায় গুলি করা মানে সারা বাংলার ছাত্র–জনতার মাথায় গুলি করা। আমরা এই দেশে আর কোনো নব্য ফ্যাসিবাদ তৈরি হতে দেব না। হাদীর কিছু হলে আমরা এই বাংলায় নব্য ফ্যাসিবাদের বিচার করব।” সমাবেশ শেষে তারা ওসমান হাদীর সুস্থতার জন্য দোয়া ও মুনাজাত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড