হাদি-এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম–৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়াস্থ বাংলাদেশ হোসিয়ারি সমিতির সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, “ওসমান হাদী একজন জুলাই যোদ্ধা। আপনারা দেখেছেন, গতকাল কীভাবে নির্মমভাবে তাকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা মনে রাখবেন—জাতীয়তাবাদী দল যতদিন এ দেশে আছে, ততদিন আপনাদের জায়গা নেই। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে কোনোভাবেই পার পাবে না।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, “আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। কোনো দুষ্কৃতিকারী ফ্যাসিস্টদের এ দেশে জায়গা হবে না। আমরা এই ঘটনার যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশি-বিদেশি শত্রুরা দেখতে পাচ্ছে যে জিয়া পরিবার আবার নেতৃত্ব দিতে যাচ্ছে এবং বাংলাদেশ সম্মানের সঙ্গে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, তখনই এই হামলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর এবং নির্বাচনের দিন-তারিখ ঘোষণার পর ঘোলা পানিতে মাছ শিকার করার জন্যই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। বিপ্লবী নেতা ওসমান হাদী ও এরশাদ উল্লাহ দুজনই এখন সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা তাদের জন্য দোয়া করি—আল্লাহ যেন দ্রুত তাদের সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।”

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “হাদীকে হত্যার উদ্দেশ্যে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই। বাংলাদেশের মাটিতে যেন এ ধরনের অপকর্ম আর না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। অবিলম্বে হাদীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড