গ্যাসের বাজারে লাগামহীন লুট, প্রশাসন নীরব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে চরম অরাজকতা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৯০০ টাকায়। অথচ সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৩০০ টাকা। ফলে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত ৩০০ থেকে ৬০০ টাকা আদায় করা হচ্ছে।

স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে, কোথাও সরকারি দামে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বাজারভেদে দামের পার্থক্য থাকলেও সব ক্ষেত্রেই নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। বিক্রেতারা প্রকাশ্যেই অতিরিক্ত দাম দাবি করছেন। অনেক ক্ষেত্রে ভোক্তাদের উদ্দেশে বলা হচ্ছে— “নিলে নিন, না নিলে রেখে যান।”

এ অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পর গ্যাসের অতিরিক্ত দামে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার গ্যাসের দাম কমার আশায় সিলিন্ডার কেনা পিছিয়ে দিচ্ছে, কেউ কেউ আবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন।

ভোক্তাদের অভিযোগ, গ্যাসের বাজারে কার্যকর কোনো মনিটরিং নেই। ভ্রাম্যমাণ আদালতের তৎপরতাও চোখে পড়ছে না। প্রশাসনিক নজরদারির অভাবে ব্যবসায়ীরা সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করছেন বলে মনে করছেন স্থানীয়রা।

সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, নিয়মিত বাজার তদারকি জোরদার করে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানই পারে গ্যাসের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তা না হলে কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের এই অরাজক পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা