গুলিভর্তি পিস্তল-দেশীয় অস্ত্রসহ গ্রেফতার বিএনপির ৩ নেতাকর্মী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩৫টি দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়াগাড়ি এলাকায় এ অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ তিন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

গ্রেফতাররা হলেন: ভাটগ্রাম গ্রামের আবদুস সালাম (৩০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, একই এলাকার বিএনপি কর্মী আবু বক্কর (২৮) ও শাজাহানপুর উপজেলার রূপিহার গ্রামের বিএনপি কর্মী পারভেজ মোশারফ (২৫)। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সেনাবাহিনীর সূত্র জানায়, মঙ্গলবার বিকালে শাজাহানপুর ক্যাম্পের মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান শুরুর পর প্রথমে আবদুস সালামকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে তার বাড়িতে তল্লাশি করে একটি চায়নিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩৫টি দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়।

আবদুস সালামের স্বীকারোক্তিতে অভিযান আরও সম্প্রসারিত করে আবু বক্কর ও পারভেজ মোশারফকে গ্রেফতার করা হয়। পরে তিনজনকে অস্ত্র ও গুলিসহ নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, অস্ত্রসহ গ্রেফতার তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী