গাজীপুরে রায়েদ ইউপি ভবন জরাজীর্ণ অবস্থা, কৃষি ভবনে ঠাসাঠাসি সেবায় হুমকিতে নথিপত্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদ—বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের গ্রামের এই ঐতিহাসিক পরিষদ ভবনটি চার বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পরিত্যক্ত। দেয়ালে ফাটল, ছাদে চুইয়ে পড়া প্লাস্টার, কাঠামো ঝুঁকিপূর্ণ—যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে উল্লেখ করে ২০২২ সালেই ভবনটি বন্ধ ঘোষণা করা হয়।

ভবন বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদের কাজ চলছে পাশের কৃষি ভবনের ছোট্ট কক্ষে। সেখানে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, নেই শৌচাগার, নেই নথি সংরক্ষণের আলাদা কক্ষ, নেই সেবা গ্রহণকারীদের জন্য ন্যূনতম পরিবেশ। সেবা নিতে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। উর্ধ্বতন কেউ এলে ইউপি সদস্যরাই পড়েন লজ্জায়—বসার মতো জায়গাও নেই।

ইউপি হিসাব সহকারী মুমিন বলেন, এভাবে পরিষদের কাজ চলে না। মানুষ ঠিকমতো বসতে পারে না, আমরা ঠিকমতো সেবা দিতে পারি না।

পরিষদ ভবন না থাকায় শুধু সেবা ব্যাহত হচ্ছে না, গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণেও বড় ধরনের বিঘ্ন ঘটছে। জায়গা সংকুলান না হওয়ায় দলিলপত্র রাখতে হচ্ছে অরক্ষিত জায়গায়। যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে মূল্যবান রেকর্ড, যা প্রশাসনিক কাজে বড় প্রতিবন্ধকতা।

এলাকাবাসীর আক্ষেপ—দেশের প্রথম প্রধানমন্ত্রীর গ্রামের ইউনিয়ন পরিষদ এমন অবস্থায় থাকবে, এটা কীভাবে সম্ভব? ঐতিহ্যের প্রতীক হওয়ার কথা যে ভবনটি, সেটিই আজ অব্যবস্থাপনার পরিচয় বহন করছে।

উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার বলেন, সার্ভে, চৌহদ্দি পরিমাপ ও সয়েল টেস্ট শেষ করে আমরা প্রকল্প অফিসে পাঠিয়েছি। ভবনের নকশার কাজ চলছে। খুব শিগগিরই অনুমোদন পাবো বলে আশা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাছনিম জানান, রায়েদ ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবন আমাদের নজরে এসেছে। নতুন ভবনের অনুমতি হয়েছে। খুব দ্রুত কাজ শুরু ও সম্পন্ন করা হবে।

এলাকাবাসী প্রশ্ন তুলেছেন—কবে রায়েদ ইউনিয়ন পরিষদ তার নিজস্ব নিরাপদ ভবনে ফিরে যাবে? আর কতদিন সেবা নিতে এসে ভোগান্তি পোহাতে হবে?

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড