গাজীপুরে মাদক সহ একজন গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলচ্চিত্রের দৃশ্যের মতো এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। উদ্ধার করা হয়েছে ২০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ টাকা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব জানতে পারে, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার ভূষিরমিল এলাকায় ইয়াবার একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি চলছে। তথ্যের ভিত্তিতে র‍্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে খ্রিস্টিয়ান ডিসাইপলশিপ সেন্টার (সিডিসি) সংলগ্ন পাকা সড়কে অবস্থান নেয়।

বিকেল ২টা ৫ মিনিটে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০ হাজার ৬০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. পিয়ারু (৩৪)। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার আজিমপুর (আমানত খানের বাড়ি) এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ারু স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে তার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

র‍্যাবের দাবি, এ ধরনের ধারাবাহিক অভিযানের মাধ্যমে গাজীপুরকে মাদকমুক্ত রাখতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জিএমপি’র গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’