গাজীপুরে একই দিনে পৃথক চার স্থানে অগ্নিকাণ্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা কোটি টাকার ঝুট পুড়ে গেছে। পাশাপাশি, গুদামের পাশের একটি কক্ষে থাকা তিনটি গরুও পুড়ে মারা গেছে। প্রায় আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

১৮ নভেম্বর মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুরে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ১৯ নভেম্বর বুধবারও আরও দুটি স্থানে আগুন লাগে।

মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
ঝুট গুদামের অগ্নিকাণ্ডের পর বুধবার দুপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকার ফিনিক্স কয়েল কারখানায়ও ভয়াবহ আগুন লাগে।

অপরদিকে, কোনাবাড়িতে একটি বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি টিনসেট কলোনির প্রায় ১০০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে।

মঙ্গলবার রাতে শ্রীপুর পৌর শহরের বকুলতলা এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। একই রাতে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দাঁড়ানো একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। চালকের তাৎক্ষণিক উদ্যোগে আগুন নেভানো হওয়ায় বড় ক্ষতি হয়নি; তবে একটি আসন আংশিক পুড়ে যায়।

বুধবার দুপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।

সদ্য সংবাদ/ এম এইচ হৃদয় খান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ