বিনোদন
মারা গেলেন 'ডোরেমন' নির্মাতা
বিশ্বব্যাপী জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ 'ডোরেমন' এর অন্যতম নির্মাতা সুতোমু শিবায়ামা আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। গত ৬ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও আজিয়াদো। খবরটি প্রকাশের পর অ্যানিমেশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এই খ্যাতিমান নির্মাতা।
অস্কারের ৯৮তম আসর: সেরা চলচ্চিত্রের লড়াইয়ে ১০ সিনেমা
হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার এবার ৯৮তম আসরে পৌঁছেছে। আগামী রোববার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার-এ ঘোষণা করা হবে বছরের সেরা চলচ্চিত্রের নাম। এবার সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে লড়াই করবে মোট ১০টি সিনেমা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মূল প্রতিযোগিতা হবে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং রায়ান কুগলারের ‘সিনার্স’-এর মধ্যে।
একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
১৯৪৭ সালে তৎকালীন অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্র থেকে মাহবুবা রহমানের সংগীতজীবনের সূচনা। পঞ্চাশ থেকে সত্তরের দশকে রেডিও ও চলচ্চিত্রে তার গাওয়া অসংখ্য গান শ্রোতামনে স্থায়ী আসন করে নেয়। পল্লিগীতি ও আধুনিক গানে তার অনন্য দক্ষতা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করে।
আনুষ্ঠানিকতার মাস পরে বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
গত ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। অবশেষে ঈদের দিন তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন। নীলা জানান, তাঁর স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। প্রায় আট বছর আগে তাদের পরিচয় হয় এবং দীর্ঘদিনের পরিচয় ও বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে গত ৬ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গতকাল হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘কাল (আজ) আমার মাথায় সার্জারি, দোয়া করবেন আমার জন্য সবাই।’ তাঁর ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে জানানো হয়, তানিয়া বৃষ্টি শারীরিকভাবে বেশ অসুস্থ এবং এই মুহূর্তে তাঁর সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। এ কারণে শুটিং ডেট বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত যোগাযোগ না করার অনুরোধও জানানো হয়।
হারুন কিসিঞ্জারের মৃত্যু গুজব, নিয়ে যা জানা গেল
জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার–এর মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে ফেসবুক ও টিকটকে একাধিক পোস্টে দাবি করা হয়, তিনি আর নেই। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এসব তথ্য সম্পূর্ণ গুজব। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও কয়েকদিন আগের তুলনায় এখন তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা গেছে।
আপনারা আমার স্ত্রীর শেষ মুখটা দেখতে দেননি: জাহের আলভী
অভিনেতা জাহের আলভী তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরা’র আত্মহত্যা নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। দাম্পত্য কলহের কারণে ইকরার মৃত্যুর পর তার পরিবার রাজধানীর পল্লবী থানায় আলভীর বিরুদ্ধে মামলা করেছে। জানাজা ও দাফন সম্পন্ন হলেও শেষবারে স্ত্রীর মুখ দেখতে উপস্থিত হননি আলভী, যা জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে।
এয়ারপোর্টে মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’
ব্যক্তিগত নানা ঘটনায় বারবার সংবাদের শিরোনামে আসছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত বছরের নভেম্বরে অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর আলোচনায় আসে। সর্বশেষ তিনি সমালোচনার মুখে পড়েছেন বিমানবন্দরে মদের বোতলসহ আটক হওয়ার খবরে। তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিনেত্রীর বক্তব্য, তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।
২৪ ঘণ্টার মধ্যে আর এস ফাহিমকে গ্রেপ্তারের দাবি
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মঞ্চ-২৪ নামে একটি সংগঠন। রোববার ২২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়র মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।
পরকীয়ার অভিযোগে ২৬ বছরের সংসার ভাঙছে থালাপতি বিজয়ের
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর ঘিরে তোলপাড় শুরু হয়েছে বিনোদন অঙ্গনে। দীর্ঘদিনের সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন এই তারকা। তবে সম্প্রতি জানা গেছে, আইনি বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেছেন সঙ্গীতা। বিভিন্ন সূত্রের দাবি, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এই বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরেই দাম্পত্যে টানাপোড়েন চরমে পৌঁছায় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী
জনপ্রিয় নাট্য অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলেন, ‘আজ মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।'
‘আত্মহত্যা’র আগে ফেসবুকে কী লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী ইকরা?
মৃত্যুর ঠিক পাঁচ ঘণ্টা আগে পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। তিনি ফেসবুকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। পোস্টে তিনি ২০২৪ সালের ১৩ অক্টোবর নিজের ৩২ সপ্তাহের গর্ভধারণের সময় হঠাৎ ওয়াটার ব্রেক হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তিনি লালমাটিয়ায় অবস্থিত মাদার কেয়ার হাসপাতালে ভর্তি হন, যেখানে ডা. সেলিনা খানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।