বিনোদন
‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে’
অভিনেতা সিদ্দিকুর রহমান–এর সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিম–এর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে মন্তব্য করেন তিনি। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’
ক্যান্সারে লড়ছেন তিন শিল্পী
দেশের বিনোদন অঙ্গনের তিনজন পরিচিত শিল্পী ক্যান্সারের সঙ্গে লড়ছেন। নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু, ছোট পর্দার অভিনেতা তারিকুজ্জামান তপন এবং চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির হোসেন বর্তমানে বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন।
এবার আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ভারত-পে’ সংস্থার প্রতিষ্ঠাতা অশনির গ্রোভারের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। আর তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। জানা গেছে, শুরু থেকেই এই চরিত্রের জন্য শ্রদ্ধাকেই ভাবা হয়েছিল। এমনকি চিত্রনাট্য তৈরির বিভিন্ন ধাপেও তিনি যুক্ত ছিলেন বলে খবর পাওয়া গেছে।
রহস্যজনকভাবে নিখোঁজ নির্মাতা উৎসব মুখার্জি
তার স্ত্রী জানান, দুপুর ২টা ২২ মিনিটে তাদের শেষবার কথা হয়। সে সময় উৎসব জানিয়েছিলেন, তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছেন। এরপর হঠাৎ করেই তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে তার ব্যবহৃত মোবাইল ফোনের বিষয়টি। জানা গেছে, নিজের ব্যক্তিগত ফোনটি তিনি বাড়িতেই রেখে গিয়েছিলেন। পরিবর্তে সঙ্গে নিয়েছিলেন তার প্রয়াত বাবার একটি ফোন, যা বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।
রামায়ণের টিজারে মুগ্ধ দর্শক, রাম রূপে রণবীরের বাজিমাত
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রামা গ্লিম্পস’ শিরোনামের এই টিজারে রামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত সংলাপ তুলে ধরা হয়েছে। পুরো দৃশ্যপটটি তৈরি করা হয়েছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে, যা দর্শকদের মধ্যে ভিন্নধর্মী এক আবহ তৈরি করেছে। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই টিজারটির ভিএফএক্স কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দৃশ্যায়ন ও প্রযুক্তিগত মান নিয়ে ইতিবাচক আলোচনা চলছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।
‘সব রানীর রাজার প্রয়োজন হয় না’
ঢালিউড কুইন অপু বিশ্বাস সম্প্রতি সহশিল্পী আদর আজাদ সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তাকে লাল শাড়িতে, ট্র্যাডিশনাল ‘বেহুলা-লক্ষীন্দর’ লুকে দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অপু বিশ্বাস আরও একঝাঁক ছবি প্রকাশ করেন, যেখানে একাধিক পোজে এবং ভিন্ন ভঙ্গিতে তার লুক ফুটে উঠেছে। ভারী কারুকাজ করা লাল শাড়ি, সোনার অলংকার, সুন্দর মেকআপ এবং স্টাইলিশ চুলের সঙ্গে তিনি এক রাজকীয় উপস্থিতি তৈরি করেছেন।
৯৮তম অস্কার: ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’এর দাপট
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বসে এর চূড়ান্ত আসর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। এবারের অস্কারে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচিত্র সহ মোট ৬টি অস্কার নিজেদের নিজেদের ঝুলিতে নিয়েছে সিনেমাটি।
‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা
‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর খেতাব জিতেছেন বিদুষী বর্ণিতা। বিজয়ী হিসেবে তাঁর হাতে ট্রফি তুলে দেওয়া হয় রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে। ট্রফি প্রদান করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। জানা গেছে, বিজয়ী বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফী একটি সিনেমা নির্মাণ করবেন।
পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কাঁদলেন নায়িকা
মোনালিসার অভিযোগ, নেপাল ও দেরাদুনে শুটিং চলাকালে সনোজ মিশ্র তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেন এবং একাধিকবার অসদাচরণ করেন। তিনি আরও দাবি করেন, এসব ঘটনা ঘটার সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এ বিষয়ে বর্তমানে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানান মোনালিসা। তিনি বলেন, 'আমি জানি আমার ওপর দিয়ে কী গেছে। আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি শুধু বিচার চাই।'
প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার শ্যুটিং শুরু করলেন নুহাশ হুমায়ূন
২০২১ সালে তাইওয়ান ফিল্ম কমিশন থেকে উল্লেখযোগ্য তহবিল পাওয়ার পাশাপাশি সিনেমাটি ভারতের ফিল্ম বাজার, কানের মার্শে দ্যু ফিল্ম এবং লোকার্নো চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম থেকে অনুদান ও সহায়তা অর্জন করে। ‘মুভিং বাংলাদেশ’-এর গল্প আবর্তিত হয়েছে এক বাইক রাইডারের সংগ্রাম, স্বপ্ন ও জীবনযুদ্ধকে কেন্দ্র করে। নির্মাতা নুহাশ হুমায়ূন জানিয়েছেন, এটি শুধু ব্যক্তিগত সংগ্রামের গল্প নয়; বরং সমসাময়িক বাস্তবতা, তরুণ প্রজন্মের লড়াই এবং সমাজের নানা দিকও এতে উঠে আসবে।
এবার পরিচালক বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অভিনেত্রীর
মোনালিসা কেবল কাজের জায়গায় হেনস্থার শিকার হননি, ব্যক্তিগত জীবন নিয়েও বিস্ফোরক তথ্য দিয়েছেন। গত ১১ মার্চ কেরলের একটি মন্দিরে তিনি ফরমান খান নামে এক যুবককে বিয়ে করেছেন। ভিনধর্মে বিয়ের খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। পরিচালক সনোজ মিশ্র এই বিয়েকে ‘লাভ জিহাদ’ হিসেবে আখ্যায়িত করে দাবি করেন এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে একদল শিক্ষার্থী আটক করেছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে ঘিরে ধরে আটক করা হয়। ঘটনাস্থলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।