জাঁকজমক নয়, ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বলিউড সুপারস্টার আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি বিয়ের আয়োজন নিয়ে কথা বলেছেন আমির। অভিনেতা জানান, এই বিয়ে হবে খুবই সাধারণ ও ব্যক্তিগত। পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ছাড়া বড় কোনো আয়োজন থাকছে না।আমির খান আরও বলেন, এটি একটি সাদামাটা ভাবেই হটে যাচ্ছে। নিজ বাড়িতেই বিয়ে হবে। 

তিনি জানান, তারা দুজনই চেয়েছেন বিয়ের অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত ও শান্ত পরিবেশে সম্পন্ন করতে। কোনো জাঁকজমক বা বড় অনুষ্ঠান থাকছে না। তিনি আরও বলেন, বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য ও খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন। বলিউডের ঘনিষ্ঠ তারকা যেমন শাহরুখ খান ও সালমান খান উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনো জল্পনা চলছে।

প্রসঙ্গত, গৌরি স্প্র্যাট বেঙ্গালুরুভিত্তিক একজন উদ্যোক্তা, যিনি ওয়েলনেস ও বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত লেখক ও চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরির আগের সংসারে তার একটি সন্তানও রয়েছে। চলতি বছরের শুরুতে আমির খান প্রথমবার গৌরির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

অন্যদিকে, এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন। কিরণ রাওয়ের সঙ্গে ১৬ বছরের সংসার জীবনের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।

সুত্র: বলিউড বাবলস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ