বিনোদন

জীবন যুদ্ধ শেষ, মাত্র ৩৭-এ মারা গেলেন অভিনেত্রী

জীবন যুদ্ধ শেষ, মাত্র ৩৭-এ মারা গেলেন অভিনেত্রী

দীর্ঘ সাত বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছিলেন কন্নড় টেলিভিশনের এই পরিচিত মুখ। সময়ের সঙ্গে সেই রোগ জটিল আকার ধারণ করে পালমোনারি ফাইব্রোসিসে রূপ নেয়, যা একটি গুরুতর ফুসফুসজনিত রোগ। গত বছর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে এবং এক পর্যায়ে শ্বাস নেওয়ার জন্য সম্পূর্ণভাবে অক্সিজেন সিলিন্ডারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন তিনি।

২৫ জুলাই, ২০২৬
শেখ হাসিনার সঙ্গে তিশার ‘ছবি’ জাদুঘরে রাখার পরামর্শ শাওনের

শেখ হাসিনার সঙ্গে তিশার ‘ছবি’ জাদুঘরে রাখার পরামর্শ শাওনের

অভিনয়ে এখন তেমন দেখা না গেলেও বিভিন্ন ইস্যুতে স্যোশাল মিডিয়ায় সবসময়েই সরব অভিনেত্রী ও নির্মতা মেহের আফরোজ শাওন। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যক্তিদের ভূমিকা নিয়ে তার সমালোচনা ও নিন্দামূলক পোস্ট হরহামেশাই হয় ভাইরাল। এবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ‘উপদুষ্টু’ আখ্যা দিয়ে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার পুরোনো শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাওন।

২৫ জুলাই, ২০২৬
বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ: গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাৎ: গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা, স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন।

২৫ জুলাই, ২০২৬
‘কিং’ আসছে বড়দিনে

‘কিং’ আসছে বড়দিনে

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন শাহরুখ নিজেই। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমা। শনিবার (২৪ জানুয়ারি) ৪৫ সেকেন্ডের একটি টিজার সামাজিক মাধ্যমে শেয়ার করে ছবিটির মুক্তির দিন ঘোষণা করেন শাহরুখ খান। টিজারে দেখা গেছে, তুষারাবৃত পাহাড়ের পটভূমিতে রক্তাক্ত মুখ ও তীক্ষ্ণ দৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। গর্জন করে তাকে বলতে শোনা যাচ্ছে, 'গর্জনের সময় এসে গেছে।' এরপর স্ক্রিনে ভেসে ওঠে, 'বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে'।

২৫ জুলাই, ২০২৬
সিরিয়ার অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ

সিরিয়ার অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বরাতে জানা গেছে, এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন অভিনেত্রীর গৃহকর্মী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সিরীয় শিল্পী সমিতির প্রধান মাজেন আল-নাতুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পুলিশ ইতোমধ্যে ব্যাপক তদন্ত শুরু করেছে।

২৫ জুলাই, ২০২৬
সোনালি যুগের নায়ক ইলিয়াস জাভেদ আর নেই

সোনালি যুগের নায়ক ইলিয়াস জাভেদ আর নেই

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর আজ তিনি চিরবিদায় নিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, 'জাভেদ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। সবাই তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।' অভিনেতা ইলিয়াস জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস।

২৫ জুলাই, ২০২৬
নৌকার মনোনয়ন কেনা নায়িকা এবার ভোট চাইছেন ধানের শীষের

নৌকার মনোনয়ন কেনা নায়িকা এবার ভোট চাইছেন ধানের শীষের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ভোটের আর মাত্র দুই দিন বাকি থাকায় প্রচারণার মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখরা। সেই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা শিমলাকে।

২৫ জুলাই, ২০২৬
প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই

প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই

প্রখ্যাত বাউল ও লোকসংগীতশিল্পী সুনীল কর্মকার আর নেই। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সুনীল কর্মকার ১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বান্দনাল গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই গানের প্রতি গভীর অনুরাগ ছিল তার। মাত্র সাত বছর বয়সে তিনি সংগীতচর্চায় যুক্ত হন এবং ধীরে ধীরে নিজেকে বাউল গানের জগতে প্রতিষ্ঠিত করেন।

২৫ জুলাই, ২০২৬
‘প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন’; জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি নিয়ে শাওনের কটাক্ষ

‘প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন’; জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি নিয়ে শাওনের কটাক্ষ

অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব। বিনোদনের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (বর্তমানে এক্স) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্য শাওন তার ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেন। পোস্টটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
সঙ্গীত দুনিয়ার ইতি টানছেন অরিজিৎ সিং

সঙ্গীত দুনিয়ার ইতি টানছেন অরিজিৎ সিং

সিনেমার জন্য আর গান গাইবেন না বলে ঘোষণা দিয়েছেন বলিউড ও টলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। গত এক দশকের বেশি সময় ধরে অসংখ্য হৃদয়ছোঁয়া গান উপহার দেওয়া এই শিল্পী হঠাৎ করেই প্লেব্যাক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে প্লেব্যাক সঙ্গীতের দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন তিনি। অরিজিত সিং তার পোষ্টে লেখেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে গত এতগুলো বছর ধরে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’

২৫ জুলাই, ২০২৬
পরের গুলিটা বাড়ির বাইরে নয়, বেডরুমে ঢুকে বুকে লাগবে'

পরের গুলিটা বাড়ির বাইরে নয়, বেডরুমে ঢুকে বুকে লাগবে'

বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। শুধু স্বীকারই নয়, স্যোশাল মিডিয়ায় সরাসরি এবার হত্যার হুমকিও দিয়েছে এই গ্যাং। ঘটনাটি ঘিরে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে একটার মধ্যে রোহিত শেঠির জুহুর বাসভবনের বাইরে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি ওই আবাসনের জিমের কাচের দেয়ালে গিয়ে লাগে।

২৫ জুলাই, ২০২৬
সারাদেশ কাঁপাতে আসছে শাকিবের ‘প্রিন্স’, প্রকাশ্যে মোশন পোস্টার

সারাদেশ কাঁপাতে আসছে শাকিবের ‘প্রিন্স’, প্রকাশ্যে মোশন পোস্টার

গ্যাংস্টার চরিত্রে পর্দায় ফিরছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান।নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’–এর মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান দিয়েছেনতিনি। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশ পাওয়া ১৬ সেকেন্ডের মোশন ফার্স্ট লুকে শাকিব খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও বিধ্বংসী রূপে। আলো-ছায়ার আবহে কালো গাউন পরিহিত, মুখভর্তি দাড়ি, লম্বা চুল ও চোখে সানগ্লাস—হাতে বিশাল এক আগ্নেয়াস্ত্র। তবে বন্দুকটির নকশায় বিশেষভাবে চোখে পড়েছে পিয়ানোর রিড, যা সিনেমাটির গল্পে সংগীত ও রোমান্সের ইঙ্গিত দিচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে