মেয়ে কারিনাকে বাঁচাতে সরকার ও সবার সহযোগিতা চাইলেন কায়সার হামিদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার চেষ্টা করছে পরিবার। এ জন্য সরকার ও সবার কাছে সহায়তার আবেদন জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

শনিবার বিকেলে তিনি জানান, কারিনাকে চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে। তবে এতে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন, যা পরিবারের পক্ষে এখন জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

কায়সার হামিদ বলেন, এর আগে তাঁর এক ভাই ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান এবং দীর্ঘদিন চিকিৎসার পেছনে পরিবারের অনেক অর্থ ব্যয় হয়েছে। এখন মেয়ের চিকিৎসার জন্য জমি বিক্রি করে অর্থ জোগাড়ের চেষ্টা করছেন, তবে এতে সময় লাগছে।

তিনি বলেন, এই মুহূর্তে মেয়েকে সুস্থ করে তোলাই পরিবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সরকার ও সাধারণ মানুষের সহায়তা প্রয়োজন।

লিভারজনিত জটিলতায় গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন কারিনা কায়সার। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কায়সার হামিদ জানান, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর শরীরে সংক্রমণের বিষয়টি শনাক্ত করেন। পরে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন এবং শুক্রবার তাঁর লিভার ফেইলিউর দেখা দিলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল