বিনোদন
বানসালিকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা!
বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ভালোবাসার বিয়ে, সংসার ও সন্তানের মা হওয়া—সব মিলিয়ে তাঁর জীবন এখন পরিপূর্ণ। তবে এক সময় প্রকাশ্যে দেওয়া দীপিকার একটি মন্তব্য ঘিরে সম্প্রতি আবারও আলোচনা শুরু হয়েছে।
আবারো মা হচ্ছেন বুবলী! তোলপাড় চলচ্চিত্র ও নেটপাড়া
আবারও মা হচ্ছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশীয় চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। আলোচনায় আরও উঠে এসেছে, নতুন সন্তানের বাবা নাকি তার সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খান। ভারতীয় একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয় বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন।
তাহসানের সংসারে আবার ভাঙ্গনের সুর!
গেল বছরের শুরুতে হঠাৎ বিয়ের খবরে আলোচনার কেন্দ্রে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন তিনি। তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সংসারে ভাঙনের ইঙ্গিত মিলেছে। জানা গেছে, বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের দাম্পত্য সম্পর্কে টানাপড়েন শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।
‘শাহরুখ’ ভেবে সালমানকে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা
মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বলিউড বাদশা শাহরুখ খানকে লক্ষ্য করে ‘গাদ্দার’ ও ‘দেশদ্রোহী’র মতো আক্রমণাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেভাবে খুশি সেভাবেই ব্যক্তিগত আক্রমণ ও গালমন্দ করা হচ্ছে তাঁকে।
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক
কর্মব্যস্ততা ও কোলাহল থেকে নিজেকে কিছুটা সরিয়ে রেখে পরিবারকে বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ব্যস্ত সূচির মধ্যেও মেয়ে আরাধ্যকে সব সময় কাছেই রাখতে দেখা যায় তাঁকে।
শ্রীলংকায় শুরু ‘রাক্ষস’ শুটিং, যা বললেন পরিচালক
ঢালিউড নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমার শুটিং অবশেষে শ্রীলংকায় শুরু হয়েছে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ইতোমধ্যে সিনেমার টিম শ্রীলংকায় পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সোমবার (১২ জানুয়ারি) থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।
তারেক রহমানের ভাষণে মুগ্ধ পরীমনি
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশাল এই গণসংবর্ধনায় দেওয়া তাঁর বক্তব্য দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যেও ভাষণটি ব্যাপক সাড়া ফেলেছে।
ডার্ক থ্রিলারে ইরফান সাজ্জাদের সঙ্গে ভাবনা-দিঘী
নাম এখনো চূড়ান্ত না হওয়া একটি নতুন ওয়েব ফিল্মে অভিনয় করছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ডার্ক থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন সুমন ধর। এতে ইরফানের বিপরীতে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদিন দীঘি।
মুসলিম, ইহুদি ও হিন্দু একসাথে: এ আর রহমানের চোখে ‘রামায়ণ’-ই সিনেমার সৌন্দর্য
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-র সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ আর রহমান। নতুন প্রজেক্টটিতে তার সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী হ্যান্স জিমার। সম্প্রতি বিবিসি এশিয়ানের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে ধর্মীয় পরিচয় এবং রামায়ণের সংগীত নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন এ আর রহমান। তিনি বলেন, 'আমি ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করেছি। সেখানে নিয়মিত রামায়ণ ও মহাভারত পড়ানো হতো। গল্পটা আমি জানি। এটি মূলত নৈতিকতা, আদর্শ ও একজন মানুষের চারিত্রিক উৎকর্ষ নিয়ে।'
মুক্তির আগেই শীর্ষে শাহরুখ খানের ‘কিং’
বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই ভক্তদের মনে তুলেছে ঝড়। জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি। আইএমডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক দর্শকদের অনুসন্ধান ও আগ্রহের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্রায় ২৫ কোটি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে র্যাংকিং নির্ধারণ করা হয়। আইএমডিবির তালিকায় পাঁচটি ভাষার মোট ২০টি সিনেমা স্থান পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হিন্দি ভাষার সিনেমা।
ঢাকাই সিনেমার অভিনেত্রীদের কার বয়স কত?
বয়স আড়াল করতে ভালোবাসেন নায়িকারা—এ কথা শোবিজ অঙ্গনে বহুল প্রচলিত। অনেক ব্যক্তিগত কথা প্রকাশ্যে এলেও বয়স জানাতে নারাজ থাকেন তারা। জোরাজুরি করলে কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেন। তবে প্রশ্ন থেকেই যায়, কত বছর বয়স পর্যন্ত একজন নায়িকা হিসেবে কাজ করা যায়। চলচ্চিত্র নির্মাতাদের একাংশের মতে, বর্তমান সময়ে ৩৫ বছরের বেশি বয়সী নায়িকাকে দর্শক সহজে গ্রহণ করেন না। যদিও উইকিপিডিয়ায় সার্চ দিলে অনেক নায়িকার জন্মসাল ও বয়স পাওয়া যায়, তবু সাধারণ দর্শক ও নির্মাতাদের বড় অংশই সেগুলোকে প্রকৃত বয়স হিসেবে বিশ্বাস করেন না। প্রচলিত প্রবাদও আছে—মেয়েরা কখনো তাদের আসল বয়স বলে না। আরেকটি প্রবাদে বলা হয়, মেয়েদের কাছে বয়স জানতে চাওয়া অভদ্রতা। এই ধারণার সুযোগেই বয়স নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের অব্যাহতি প্রদান করেন এবং মামলাটি নথিজাত করেন। একই সঙ্গে আদালত তাদের জামিনও মঞ্জুর করেন। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার সাংবাদিকদের বলেন, মামলার অভিযোগ সম্পূর্ণ সাজানো ও মনগড়া। মামলার বর্ণনায় যে ৭৯ লাইনের বক্তব্য দেওয়া হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।