জানা গেছে, প্রায় ছয় বছর আগে থেকেই সিনেমাটির গল্প, চিত্রনাট্য এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে কাজ করে আসছিলেন নুহাশ হুমায়ূন। ধাপে ধাপে পরিকল্পনা, গবেষণা এবং সময়োপযোগী প্রস্তুতির মাধ্যমে তিনি এগিয়ে নিয়েছেন এই প্রকল্পটি। শুটিং শুরুর আগেই আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা ও সহযোগিতা পেয়েছে ‘মুভিং বাংলাদেশ’।
২০২১ সালে তাইওয়ান ফিল্ম কমিশন থেকে উল্লেখযোগ্য তহবিল পাওয়ার পাশাপাশি সিনেমাটি ভারতের ফিল্ম বাজার, কানের মার্শে দ্যু ফিল্ম এবং লোকার্নো চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম থেকে অনুদান ও সহায়তা অর্জন করে।
‘মুভিং বাংলাদেশ’-এর গল্প আবর্তিত হয়েছে এক বাইক রাইডারের সংগ্রাম, স্বপ্ন ও জীবনযুদ্ধকে কেন্দ্র করে।
সিনেমাটির প্রযোজনায় রয়েছে ‘গুপী বাঘা’। প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিশেষ কাউন্টডাউন শুরু করেছিল, যার আট দিনের পরিসমাপ্তিতেই শুরু হয়েছে শুটিং।
নির্মাতা জানান, আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। তবে সিনেমাটিতে কারা অভিনয় করছেন, সে বিষয়ে আপাতত কোনো তথ্য প্রকাশ করতে চান না তিনি। শুটিং শেষ হওয়ার পর ধাপে ধাপে কাস্ট ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।