‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর খেতাব জিতেছেন বিদুষী বর্ণিতা। বিজয়ী হিসেবে তাঁর হাতে ট্রফি তুলে দেওয়া হয় রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত জমকালো অনুষ্ঠানে।

ট্রফি প্রদান করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। জানা গেছে, বিজয়ী বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফী একটি সিনেমা নির্মাণ করবেন।

প্রথম রানারআপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল, যিনি পান পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়েছেন আমিনা, তাঁর প্রাপ্তি তিন লাখ টাকা।

লাক্স সুপারস্টার প্রতিযোগিতা ২০০৫ সালে শুরু হলেও কয়েক বছর পর বন্ধ হয়ে যায়। সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। সাত বছর বিরতির পর এবারের দশম আসর অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাইয়ে ১১ হাজার প্রতিযোগীর মধ্যে সেরা ১০ জনকে চ্যানেল আইয়ে সম্প্রচারিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এবারের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী এবং রায়হান রাফী।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। এছাড়া অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরশ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিমসহ শোবিজ অঙ্গনের অন্যান্য ব্যক্তিরাও।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০