রামায়ণের টিজারে মুগ্ধ দর্শক, রাম রূপে রণবীরের বাজিমাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’–এর প্রথম পর্বের টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেতা রণবীর কাপুর। টিজারে তার রাম চরিত্রে উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে টিজারটি ভারতে নয়, যুক্তরাষ্ট্রে প্রকাশ করা নিয়ে সামাজিক মাধ্যমে কিছুটা অসন্তোষও দেখা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রামা গ্লিম্পস’ শিরোনামের এই টিজারে রামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত সংলাপ তুলে ধরা হয়েছে। পুরো দৃশ্যপটটি তৈরি করা হয়েছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে, যা দর্শকদের মধ্যে ভিন্নধর্মী এক আবহ তৈরি করেছে।

প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই টিজারটির ভিএফএক্স কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দৃশ্যায়ন ও প্রযুক্তিগত মান নিয়ে ইতিবাচক আলোচনা চলছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।

তবে টিজার প্রকাশের ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হয় প্রযোজনা প্রতিষ্ঠান। মুম্বাইয়ের ইন্ডিয়া গেটে বড় আকারে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টিজারটি উন্মোচন করা হয়।

প্রায় ৪০০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। এতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে।

ভারতের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল এই চলচ্চিত্রটি দুই ভাগে মুক্তি পাবে। প্রথম অংশ চলতি বছরের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে, আর দ্বিতীয় অংশ মুক্তি পাবে আগামী বছরের দীপাবলিতে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০