এবার আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও আলোচনায়। ‘আশিকি ২’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলা এই তারকা এরপর একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সর্বশেষ দুই বছর আগে মুক্তিপ্রাপ্ত হরর-কমেডি ‘স্ত্রী ২’ তাকে এনে দেয় ব্যাপক সাফল্য ও রেকর্ড। এবার নতুন এক খবরে চমকে দিয়েছেন ভক্তদের।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ভারত-পে’ সংস্থার প্রতিষ্ঠাতা অশনির গ্রোভারের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। আর তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে।

জানা গেছে, শুরু থেকেই এই চরিত্রের জন্য শ্রদ্ধাকেই ভাবা হয়েছিল। এমনকি চিত্রনাট্য তৈরির বিভিন্ন ধাপেও তিনি যুক্ত ছিলেন বলে খবর পাওয়া গেছে।

সিনেমাটি পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে থাকতে পারেন শ্রদ্ধার কথিত প্রেমিক রাহুল মোদি। ফলে প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনাও বেশ জোরালো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আমির খান ও শ্রদ্ধা কাপুরের বয়সের ব্যবধান—প্রায় ২২ বছর—নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

যদিও এখনো পর্যন্ত সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর আগে আমির খানের নতুন প্রজেক্ট নিয়ে লোকেশ কণগরাজ কিংবা রাজকুমার হিরানির সঙ্গে কাজের গুঞ্জন শোনা গেলেও সেগুলোও এখনো নিশ্চিত হয়নি।

অন্যদিকে, শ্রদ্ধা কাপুরের হাতেও রয়েছে একাধিক কাজ। লক্ষণ উতেকরের পরিচালনায় ‘ইথা’ নামের একটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। এতে ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধতে পারেন তিনি—যদিও এ বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

সব মিলিয়ে, নতুন এই সম্ভাব্য জুটি ও বায়োপিক ঘিরে বলিউডে তৈরি হয়েছে কৌতূহল ও জল্পনা। এখন ভক্তদের অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ