‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
অভিনেতা সিদ্দিকুর রহমান–এর সাবেক স্ত্রী ও মডেল মারিয়া মিম–এর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে মন্তব্য করেন তিনি। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’

পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে সরাসরি সিদ্দিকুর রহমান–এর নাম উল্লেখ করে প্রতিক্রিয়া জানান। নেটিজেনদের একটি অংশের ধারণা, অভিনেতার সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে ঘিরেই এই মন্তব্য করেছেন মিম।

দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান সিদ্দিকুর রহমান। জেল থেকে বের হওয়ার পর তাঁর চেহারায় পরিবর্তন দেখা যায়। বর্তমানে তিনি নিয়মিত টুপি পরছেন এবং দাঁড়ি রেখেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কারাগারে থাকাকালে ধর্মীয় অনুশীলন ও নামাজ-কালামে মনোযোগী হন এবং এখন তিনি ‘আলোর পথে’ চলার চেষ্টা করছেন।

একই সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান তাঁর সাবেক স্ত্রী মারিয়া মিম–কে নিজের ‘দুর্বল জায়গা’ বলেও উল্লেখ করেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা বাড়ে।

এর আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও সাবেক স্বামীকে নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন মারিয়া মিম। ওই সময় তিনি মাইক্রোফোন ছুড়ে ফেলেও আলোচনায় আসেন।

সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম ২০১২ সালে বিয়ে করেন। পরে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে আরশ হোসাইন নামে এক ছেলে সন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিভিন্ন সময়ে এই সাবেক দম্পতির মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনা সামনে এসেছে।

তবে সর্বশেষ পোস্টে মারিয়া মিম সরাসরি কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ