বিনোদন
তারেক রহমানের প্রত্যাবর্তন নতুন আশার সঞ্চার করেছে: বাঁধন
শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বাঁধন। পোস্টে তিনি লেখেন, দীর্ঘ সময় ধরে দেশ শোক, অবিচার ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে। এমন বাস্তবতায় তারেক রহমান ও তার পরিবারের প্রত্যাবর্তন তার মনে নতুন আশার সঞ্চার করেছে। একই সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক আচরণ ও ব্যক্তিগত ব্যবহারের প্রশংসাও করেন অভিনেত্রী।
রাফীর ‘প্রেশার কুকার’ এ বুবলী
ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী নতুন সিনেমা নির্মাণে হাত দিয়েছেন। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এই সিনেমার নাম ‘প্রেশার কুকার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘প্রেশার কুকার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। একদম নতুন লুকে বুবলীকে দেখা যাবে এই সিনেমায়। নারীদের জীবন, অনুভূতি ও লড়াইকে কেন্দ্র করে এগোবে গল্প, যেখানে বুবলীর চরিত্রটি হবে ভিন্নমাত্রার ও চ্যালেঞ্জিং।
৬০-এ পা দিলেন বলিউডের ভাইজান
আজ ৬০-এ পা রাখলেন বলিউডের সুপারস্টার 'ভাইজান' খ্যাত সালমান খান। তিন দশকেরও বেশি সময় ধরে সিনেমার পর্দায় প্রেম, অ্যাকশন আর হৃদয়স্পর্শী মুহূর্তের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এই দীর্ঘ পথ সবসময় সহজ ছিল না; কখনো উড়ন্ত সাফল্য, কখনো ব্যর্থতার ধাক্কা, প্রেম-বিরহ, বিতর্ক, আইনি জটিলতা, এমনকি প্রাণনাশের হুমকিও সহ্য করতে হয়েছে তাকে। ১৯৬৫ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হলেও মুম্বাইতেই বড় হয়েছেন সালমান। ছোটবেলা থেকেই সিনেমার আবহে বেড়ে উঠেছিলেন ‘ভাইজান’। বাবা সেলিম খান ছিলেন হিন্দি চলচ্চিত্রের খ্যাতনামা চিত্রনাট্যকার।
রহস্যময় পোস্টে আলোচনায় অভিনেত্রী মিষ্টি জান্নাত
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা আসন সমঝোতায় গেলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কঠিন মূল্য চুকাতে হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন। গত কয়েকদিন ধরে এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার দলটির ৩০ জন কেন্দ্রীয় নেতা এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেন আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে।
বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণি অভিনেত্রী কল্যাণীর
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। আট বছরে তিনি তেলুগু, তামিল ও মালয়ালম ভাষার এক ডজনের বেশি সিনেমায় কাজ করেছেন। শুরু থেকেই গল্প ও চরিত্র বাছাইয়ে সচেতন ছিলেন কল্যাণী, আর সেই ধৈর্যের ফল আসে গত বছর সুপারহিরো ফ্যান্টাসি ঘরানার সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’-এর মাধ্যমে।
আজ বিয়ের পিঁড়িতে বসছেন রাফসান-জেফার
গত কয়েক বছর ধরেই উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও দুজনই বরাবর এই সম্পর্ককে বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলে উল্লেখ করেছেন। সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে থাইল্যান্ডে একান্ত সময় কাটানোর ছবিও সামনে এসেছে, তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কখনোই মুখ খোলেননি তাঁরা। অবশেষে সেই গুঞ্জনে আনুষ্ঠানিকতার ছোঁয়া লাগতে যাচ্ছে।
কোয়েল নয়, জানেন কি এই অভিনেত্রীর আসল নাম ?
রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক—টলিউডে এই নামেই তিনি সুপরিচিত। এই নামেই পেয়েছেন জনপ্রিয়তা, সাফল্য এবং দর্শকের ভালোবাসা। তবে অনেকের কাছেই অজানা, কোয়েল মল্লিক আসলে তার জন্মনাম নয়। বলিউড কিংবা টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই এমন বহু অভিনেত্রী আছেন, যারা অভিনয়জগতে আসার আগে নিজের নাম পরিবর্তন করেছেন। কিন্তু কোয়েল মল্লিকের ক্ষেত্রে বিষয়টি পরিকল্পিত কোনো সিদ্ধান্ত ছিল না। এর পেছনে রয়েছে এক মজার ঘটনা, যেখানে জড়িয়ে আছেন এক পরিচালক।
‘ধুরন্ধর’ ঝড়ে উড়ে গেল ‘কান্তারা’-র রেকর্ড, কতো আয় করলো সিনেমাটি
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার সিনেমা বিশ্বজুড়ে জয় করে নিয়েছে সিনেমাপ্রেমীদের মন। ভেঙে চুরমার করে দিচ্ছে একের পর এক পুরোনো সকল রেকর্ড। ভারতীয় সিনেমার বক্স অফিস ওয়েবসাইট স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’ ইতোমধ্যেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৯২৫.২৮ কোটি রুপি। বছরের সবচেয়ে ব্যাবসাসফল সিনেমা কন্নড় হিট ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর ৮৫২ কোটি টাকার রেকর্ডকে ছাপিয়ে ২০২৫ সালে সবচেয়ে সফল সিনেমার মর্যাদা দখল করে নিয়েছে ‘ধুরন্ধর’।
ছোটবেলার বন্ধুর সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন মধুমিতা সরকার
জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। মাঘ মাসেই ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি অভিনেত্রী, তবে প্রস্তুতি যে পুরোদমে শুরু হয়ে গেছে—তা স্পষ্ট।
বলিউড কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণ
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে ৮৯ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
১৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার অভিনেত্রী
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাও–সংক্রান্ত মামলায় সর্বশেষ রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। অভিযোগপ্রাপ্ত অভিনেত্রীর করা আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে।
আসছে ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল!
মুক্তির প্রায় ১৬ বছর পর আসছে বলিউডের কালজয়ী সিনেমা 'থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল। প্রথম ছবির চরিত্র র্যাঞ্চো, পিয়া, ফারহান ও রাজু এবার আবার একসাথে বড় পর্দায় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত। সিক্যুয়েলটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া। থ্রি ইডিয়টস ২০০৯ সালে মুক্তির পর বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক আয়কারী সিনেমায় পরিণত হয়। বন্ধুত্ব, আবেগ ও হাস্যরসের সমন্বয়ে তৈরি সিনেমাটি শিক্ষাব্যবস্থা ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছিল।