অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্তে ওড়িশা পুলিশের দারস্থ স্ত্রী প্রিয়াঙ্কা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় কলকাতার রিজেন্ট পার্ক থানার পাশাপাশি ওড়িশার তালসারি মেরিন থানায় এফআইআর দায়ের করেছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা। শুটিং চলাকালীন গাফিলতির অভিযোগ তুলে তারা ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। এফআইআরে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে।

শনিবার আর্টিস্ট ফোরাম রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাহুলের অকালমৃত্যুর দায় প্রযোজনা সংস্থার উপরই দাবি করেন। কলকাতায় তিনটি ধারায় এফআইআর করা হয়েছে—৬১(২) অপরাধমূলক ষড়যন্ত্র, ১০৬(১) অনিচ্ছাকৃত খুন এবং ২৪০ অপরাধ সংগঠনের পর মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ।

অভিযোগ জানানোর সময় প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, সৌরভ দাসসহ অনেকে। রাস্তায় প্রতিবাদ মিছিলও হয়, যেখানে অপর্ণা সেন, অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জুন মালিয়া, ঋত্বিক চক্রবর্তী, অরিন্দম শীল, পিয়া সেনগুপ্ত, ঋষি কৌশিকরা অংশ নেন। রাস্তায় তারা রাহুলের সাদা-কালো ছবি নিয়ে পদযাত্রা করেন।

মিছিলের পর রাত ১১টা নাগাদ প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে ওড়িশার তালসারি কোস্টাল থানায় পৌঁছান প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাশিস রায়। প্রায় তিন ঘণ্টা পুলিশের সঙ্গে বৈঠক করে তারা মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দান জানান, মামলা দায়ের হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হবে। মামলার কেস নম্বর ৬৩।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি জানান, এফআইআরটি অনলাইনে আপলোড করা হবে। তিনি আরও বলেন, ওড়িশা পুলিশ অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা নিয়েছে এবং মৃত্যুর সঠিক তদন্ত করবে বলে আশা করছেন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটে ২৯ মার্চ তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন। যদিও পুলিশ সূত্রে জানানো হয়েছে, সমুদ্রের জলে ডুবে যাওয়াই মৃত্যুর কারণ, অভিযোগ উঠেছে যে শুটিং চলাকালীন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং অনুমতি নেয়া হয়নি।

এই পরিস্থিতিতে আর্টিস্ট ফোরাম এবং প্রিয়াঙ্কার পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তারা দাবি করছেন, ঘটনার স্বচ্ছ তদন্ত হোক এবং যাদের গাফিলতিতে রাহুলের মৃত্যু, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ