যে ট্রেলার দেখছি, সবার ঘুম হারাম হয়ে যাবে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। সকল জটিলতা কাটিয়ে ছবিটি অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যাচ্ছে বলে জানা গেছে।

সিনেমাটি ঘোষণার পর থেকেই ভক্ত-দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা ও প্রচারণাও জোরদার হয়েছে। সেই আলোচনায় যোগ দিয়েছেন আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন।

মঙ্গলবার (১০ মার্চ) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘সব জটিলতা শেষ... সেন্সরে যাচ্ছে প্রিন্স। যে ট্রেলার দেখছি, সবার ঘুম হারাম হয়ে যাবে।’

যদিও এই সিনেমার নির্মাতা তিনি নন, এমনকি এবারের ঈদে তার কোনো চলচ্চিত্রও মুক্তি পাচ্ছে না। তবুও ‘প্রিন্স’ নিয়ে তার এই মন্তব্য প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা যায়।

পোস্টটির মন্তব্য ঘরে অনেকেই সিনেমাটি নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন। কেউ কেউ ট্রেলার প্রকাশের সময় জানতে চেয়েছেন, আবার অনেকে ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে সিনেমাটির মোশন লুক প্রকাশ করা হলে তা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে। মোশন লুকের ক্যাপশনে নির্মাতা ও কলাকুশলীরা লিখেছিলেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ প্রকাশের পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তারকাখচিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ একঝাঁক খ্যাতিমান শিল্পী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন