চোখের পলকে সব শেষ, যেভাবে মারা গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো টালিউড অঙ্গনে।

প্রাথমিকভাবে জানা গেছে, পশ্চিমবঙ্গ–ওড়িশা সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন তিনি। সেদিন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের দৃশ্য ধারণ করা হচ্ছিল। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রের পানিতে নামেন রাহুল ও তার সহ-অভিনেত্রী শ্বেতা।

ধারাবাহিকটির পরিচালক শুভাশিস মণ্ডল জানান, দৃশ্য অনুযায়ী দু’জনকে অল্প পানিতে দাঁড়িয়ে অভিনয় করতে হচ্ছিল। একসময় রাহুল শ্বেতার হাত ধরে ধীরে ধীরে গভীর পানির দিকে এগিয়ে যান। হাঁটুসমান পানি পেরিয়ে যাওয়ার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ইউনিটের সদস্যরা বারবার সতর্ক করলেও মুহূর্তের মধ্যেই পানির স্তর তার গলা পর্যন্ত উঠে যায়।

এরপরই বিপত্তি ঘটে। রাহুল হাবুডুবু খেতে শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই পানির নিচে তলিয়ে যান। ইউনিটের ১০–১২ জন সদস্য দ্রুত তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। আশপাশের নৌকা থেকেও দড়ি ফেলে সহায়তা করা হয়। দ্রুত উদ্ধার করে তাকে দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত পানি গিলে ফেলায় তার মৃত্যু হয়েছে।

রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই আকস্মিক মৃত্যুতে সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। সামাজিক মাধ্যমে অনেকেই স্মৃতিচারণ করছেন এই অভিনেতাকে ঘিরে।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়জগতে সক্রিয় ছিলেন রাহুল। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্ম, সব ক্ষেত্রেই সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। এছাড়া ‘ঠাকুমার ঝুলি’ সিরিজেও দেখা গেছে তাকে।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অভিনয়জীবন শুরু করেন থিয়েটার দিয়ে। প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। বড়পর্দায় তার অভিষেক হয় ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে, যা মুক্তির পর ব্যাপক সাফল্য পায়। পরবর্তীতে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’সহ নানা চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ