দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা-রনভীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আবারও মা হতে চলেছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল বলিউডপাড়া ও সামাজিক মাধ্যমে। অবশেষে একটি ছবির মাধ্যমে সেই জল্পনার ইঙ্গিত যেন নিজেই দিলেন অভিনেত্রী।

রোববার (১৯ এপ্রিল) ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, ছোট্ট একটি হাতের মুঠোয় ধরা একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। জানা গেছে, সেটি তার কন্যা দুয়ার হাত। কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করলেও, এর মাধ্যমেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবরের ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা।

ছবিটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘর ভরে ওঠে শুভেচ্ছাবার্তায়। অভিনেত্রী পরিনীতি চোপড়া প্রথমদের মধ্যে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “কনগ্রেটস!”

একই ছবি নিজের প্রোফাইলে শেয়ার করেছেন স্বামী রণবীর সিং। সেখানে কিয়ারা আদভানিসহ আরও অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।

যদিও বিষয়টি নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি দীপিকা, তবুও ভক্ত-অনুরাগীরা আর অপেক্ষা করছেন না। সামাজিক মাধ্যমে আনন্দ আর শুভেচ্ছায় মেতে উঠেছেন তারা।

এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানান, প্রথম সন্তান দুয়ার জন্মের সময় নানা শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। বর্তমানে মেয়ের সঙ্গেই তার সবচেয়ে আনন্দের সময় কাটে। প্রথম সন্তানের জন্মের পর কিছুটা সময় অভিনয় থেকে দূরে থাকলেও ধীরে ধীরে কাজে ফিরছিলেন তিনি।

এখন প্রশ্ন উঠেছে—দ্বিতীয়বার মা হতে গিয়ে আবার কি অভিনয় থেকে বিরতি নেবেন, নাকি অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে যাবেন? এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান কন্যা দুয়া। এবার দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিতে নতুন করে আনন্দে ভাসছে এই তারকা পরিবার ও তাদের ভক্তরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন